আল্লাহ তাআলা কোরআনুল করিমে বলেন, ‘তারা তোমাদের আবরণ এবং তোমরা তাদের আবরণ।’
(সুরা: ২ বাকারা, আয়াত: ১৮৭)।
বিয়ের পর যদি বৌকে মানসিক শান্তি না দিতে পারেন, তাহলে আপনার কোন অধিকার নেই বিয়ে করার। একটা মেয়ে শুধুমাত্র ভাত কাপড়ের জন্য আপনার ঘরে আসেনি। সে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে আপনার ঘরে এসেছে। ভাত কাপড়ের অভাবে কোন মেয়ে মরে যায় না।
একটা মেয়ে স্বপ্ন দেখে তার স্বামী তাকে বুঝবে, মানসিক শান্তি দেবে। এসব না দিয়ে আপনি যদি তার সাথে কাজের মেয়ের মতো আচরণ করেন, তাহলে আপনার বৌ না বেতন ভুক্ত একজন কাজের মানুষই দরকার।
মনে রাখবেন মানসিক শান্তির বিনিময়ে মানসিক শান্তি পাওয়া যায়। আর আপনার বাজে আচরনে বৌ যদি একবার ত্যাড়ামি শুরু করে তখন তাল সামলাতে পারবেন তো?
এই হাদিসটি দেখুনঃ
مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللهِ أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ قَالَ حَدَّثَنِي يَحْيٰى بْنُ أَبِي كَثِيرٍ قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمٰنِ قَالَ حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم يَا عَبْدَ اللهِ أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ اللَّيْلَ قُلْتُ بَلٰى يَا رَسُوْلَ اللهِ قَالَ فَلاَ تَفْعَلْ صُمْ وَأَفْطِرْ وَقُمْ وَنَمْ فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا.
‘আবদুল্লাহ ইব্নু ‘আম্র ইব্নুল ‘আস (রাঃ) থেকে বর্ণিতঃ:
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন, হে ‘আবদুল্লাহ্! আমাকে কি এ খবর প্রদান করা হয়নি যে, তুমি রাতভর ‘ইবাদতে দাঁড়িয়ে থাক এবং দিনভর সিয়াম পালন কর? আমি বললাম, হ্যাঁ, হে আল্লাহ্র রসূল! তিনি বললেন, তুমি এরূপ করো না, বরং সিয়ামও পালন কর, ইফতারও কর, রাত জেগে ‘ইবাদত কর এবং নিদ্রাও যাও। তোমার শরীরেরও তোমার ওপর হক আছে; তোমার চোখেরও তোমার উপর হক আছে এবং তোমার স্ত্রীরও তোমার ওপর হক আছে।
(সহিহ বুখারী, হাদিস নং ৫১৯৯)
