জেনারেল লাইনে শিক্ষিতদের নিকট ইসলাম প্রচারে জাকির নায়েক এর অবদান অপরিসীম

ইসলাম প্রচারে জাকির নায়েক এর অবদান অপরিসীম


আমরা হেলায়-খেলায় যেন ডা. জাকির নায়েকের অবদানকে ভুলে না যাই। কোরআন ও সহীহ হাদীসের রেফারেন্সভিত্তিক ইসলাম প্রচারে এক মহাবিপ্লবের নাম ডা. করিম আব্দুল জাকির নায়েক হাফিজাহুল্লাহ।

এদেশের তরুন প্রজন্ম আমাদের মহাসম্মানিত আজকের সুপরিচিত সালাফী আলেমদের সম্পর্কে বিশেষ ভাবে জানতে পেরেছে এই ইসলামী স্কলার দাঈ ডা. জাকির নায়েক আর তার পিস টিভির কল্যাণে। 

জেনারেল লাইনে শিক্ষিত অগণিত মুসলিম ও অমুসলিম ডা. জাকির নায়েকের লেকচার শুনে উদ্বুদ্ধ হয়েছি আর বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে ব্যাপকভাবে দলিল নির্ভর দ্বীন ইসলামের শরিয়ত যাচাই বাচাই করে জানা-মানার যে প্রবনতা আজ সর্বমহলে সমানভাবে গ্রহনযোগ্য, তা ডা. জাকির নামের একক অবদানের প্রতিফলন। 

কেবলই বিশুদ্ধ আকীদা মানহাজ আর দলিল নির্ভর কোরআন সহীহ হাদীসের কথা প্রচার করে হক্বের পথে থাকার কারণেই আজ ডা. জাকির নায়েক তার দেশ ভারত ছাড়া আর তিনি মালয়েশিয়ায় হিজরত করে আজ দেশান্তরিত।

অন্তর থেকে দোয়া করি আর কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করছি সময়ের সেরা এ ইসলামী স্কলার দাঈকে। আর বিশুদ্ধ আকীদা মানহাজে কোরআন সহীহহাদীসের আলোকে দলিলনির্ভর দ্বীনের দাওয়াত প্রচারে স্মরনকালের সেরা এ দাঈয়ের অতুলনীয় কর্মকে স্বীকার করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাকে সুস্থ রেখে নেক হায়াত দান করুন আর আবার তাকে তার জন্মভূমি ভারতে বীরের বেশে প্রত্যাবর্তন করে দ্বীন ইসলামের খেদমত করা তাওফিক দিন। আমীন।

Read Also :

Getting Info...

Post a Comment