Padakhep Sustainable Enterprise Project (SEP) discussion assembly

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এসইপির পরিবেশ সনদপত্র বিষয়ক মতবিনিময় সভা


বাংলা ডেস্ক: পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের আওতায় পরিচালিত “সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট” শীর্ষক উপ-প্রকল্পঃ পরিবেশবান্ধব উপায়ে সামুদ্রিক লবণ উৎপাদন ও ব্যবসা জোরদারকরণ প্রক্রিয়ার লক্ষ্যে চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনিস্টিটিউট মিলনায়তনে “জেলা পর্যায়ে পরিবেশ সনদপত্র বিষয়ক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক (প্রোগ্রাম উইং) মনিরুজ্জামান ছিদ্দিকীর সভাপতিত্বে প্রকল্প ব্যবস্থাপক জনাব রঞ্জন কান্তি পন্ডিতের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ ফেরদৌস আনোয়ার। 

বিশেষ অতিথি ছিলেন মৃত্তিকা অধিপ্তরের চট্টগ্রাম বিভাগীয় মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ জালাল উদ্দীন, পিএমইউকে’র প্রজেক্ট কো-অর্ডিনেটর আয়েশা সিদ্দীকা, পিএমইউকে’র সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার (চট্টগ্রাম দক্ষিণ) মিজানুর রহমান সহ সংস্থা ও প্রকল্পের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি বলেন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র পরিচালিত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় লবণ চাষীদের নিয়ে কাজ করে যাচ্ছে। 

তিনি আরও বলেন, লবণ চাষীদের জীবনমান ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে কক্সবাজার সদর, চকরিয়া, বাঁশখালী উপজেলায় পরিবেশবান্ধব উপায়ে লবণ প্রক্রিয়াজাতকরণ ও লবণ ব্যবসা শক্তিশালীকরণের আওতায় এসব অঞ্চলের ৮৫০ জন ক্ষুদ্র উদ্দোক্তা কাজ করছেন। 

প্রধান অতিথি মুহাম্মদ ফেরদৌস আনোয়ার বলেন, বৃহত্তর চট্টগ্রামের দক্ষিণাঞ্চল অর্থাৎ কক্সবাজার ও বাঁশখালীতে বিস্তৃত হয়ে আছে লবণ শিল্প। লবণ শিল্পের সাথে পরিবেশের বিশাল একটা সম্পর্ক বিদ্যমান। লবণ শিল্পের সাথে পরিবেশের ওতোপ্রোত সম্পর্ক থাকার ফলে লবণ শিল্প কারাখানায় লবণ ক্রাশিং বা লবণ পরিশোধন প্রক্রিয়ায় পরিবেশ বান্ধব নিশ্চিতকরণে পরিবেশ অধিদপ্তর হতে হতে সনদপত্র প্রয়োজন হয়। 

যেহেতু লবণ চাষী ও ব্যবসায়ীরা দেশের লবণ শিল্পের অগ্রগতির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অনবদ্য ভুমিকা রেখে চলেছেন সেহেতু কোনক্রমেই এই শিল্প পরিচালনায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক যাবতীয় প্রয়োহজনীয়তা পূরণে কোনপ্রকার জটিলতার অবকাশ নাই। আমাদের কাছে আসা মাত্রই আমরা সকল প্রকার সহযোগিতা করবো। 

পরিশেষে পদক্ষেপ মানবিক মানবিক উন্নয়ন কেন্দ্র কর্তৃক পরিবেশ বান্ধব উপায়ে পলিথিনবিহীন লবণ উৎপাদন ও সামুদ্রিক লবণ উৎপাদন প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা করেন। এতে উপস্থিত ছিলেন ইসলামপুর ও বাঁশখালী অবস্থিত লবণ পরিশোধন বা ক্রাসিং মিলের মালিক ও লবণ চাষীগণ।

Read Also :

Getting Info...

Post a Comment