বিবাহিত পুরুষদের জন্য খুবই জরুরি একটি বই 'মিলনতত্ত্ব'। যৌন সচেতনতা বিষয়ক নির্ভুল ও বিভ্রান্তহীন কমপ্লিট বই বাংলা ভাষায় এ প্রথম! অনেকে মনে করেন, 'ইসলামসম্মত যৌনশিক্ষা' প্রয়োজন নেই।
হ্যাঁ, ছিল না, মানুষ ফিতরাগতভাবেই এগুলো শিখে থাকে, বুঝে থাকে। কিন্তু ফিতরা যখন নষ্ট হয়ে যায়, তখন কেউ দেখিয়ে না দিলে সে ধোঁয়াশার ভিতর হাবুডুবু খাবে, কখনও কুয়াশায় চিনে নেবে ভুল পথ।
এজন্য বিবাহিত-বিবাহউদ্যত সকলেই এখন ‘পথ চিনিয়ে দেবার’ মুখাপেক্ষী। এগুলো নিয়ে আর চুপ থাকার অবকাশ নেই। আপনি বাচ্চাকে না জানালেও পর্নো-ইন্ডাস্ট্রি আর বখে যাওয়া বন্ধুরা থেমে নেই।
আমরা মিলনের সঠিক ধারণা নিয়ে না লিখলেও পর্ন-মুভি-কলিকাতা হারবালেরা থেমে নেই। সুতরাং ‘হায়া’র সীমারেখায় আমাদেরকে কথা বলতে হবে, যেমনটি নবীজী সা. বলেছেন, ‘সত্য বলতে আল্লাহ লজ্জা পান না।'
যৌনতা নিয়ে একটা কমপ্লিট ডকুমেন্টের বাংলাভাষায় বেশ অভাব। যে কয়টা আছে, সেই পশ্চিমা পুঁজিবাদী সমাজ-প্রভাবিত লেখক-গবেষকদের বিভ্রান্তিকর লেখা। সেই অভাব পূরণের ছোটো একটি প্রচেষ্টা এ বই—যা বিবাহিতদের ভীষণ উপকারে আসবে।
