ইসলামের দৃষ্টিতে চরমপন্থা, জঙ্গিবাদ ও সন্ত্রাস

ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে যে গ্রন্থগুলো অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করেছে সেগুলোর মধ্যে অন্যতম সেরা গ্রন্থ হল শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম রচিত "ইসলামের দৃষ্টিতে চরমপন্থা, জঙ্গিবাদ ও সন্ত্রাস" শীর্ষক গ্রন্থটি। 

২০০০ সালের পর দেশব্যাপী জঙ্গিবাদের ভয়াবহ উত্থানের পটভূমিতে রচিত এ গ্রন্থটি জঙ্গিবাদীদের জন্য সবসময় এন্টিবায়োটিক হিসেবে কাজ করেছে। সন্ত্রাসী দলগুলোকে আদর্শিকভাবে রুখে দিতে শক্ত ইলমী প্রতিরোধ গড়ে তুলেছে এ গ্রন্থটি। 

দলত্যাগী জঙ্গি নেতা রাশিদুল ইসলাম এ বই পড়েই জেএমবি দল ত্যাগ করেছিলেন এবং এ বইটি নিয়েই সতীর্থদের হেদায়েত করতে গিয়ে তাদের কাছে নৃশংস হত্যার শিকার হন। সন্ত্রাস দমনে গ্রন্থটির কার্যকরী ভূমিকার কথা ২০০৯ সালে সেই আলোচিত রাশিদুল হত্যার ঘটনার মধ্য দিয়ে সর্বপ্রথম "প্রথম আলো"সহ প্রায় প্রতিটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। সে থেকেই গ্রন্থটির ব্যাপক চাহিদা সত্ত্বেও কাংখিত পরিমাণ কপি ছাপানো সম্ভব হয়নি। 

পাঠকদের চাহিদা বিবেচনায় ইহ্ইয়া-উস্ সুন্নাহ ফাউন্ডেশন শীঘ্রই বহুল প্রত্যাশিত এ গ্রন্থটির নতুন সংস্করণ প্রকাশ করতে চলেছে, ইনশাআল্লাহ। 

ইসলামের দৃষ্টিতে চরমপন্থা, জঙ্গিবাদ ও সন্ত্রাস


গ্রন্থের শুরুতেই ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের উৎপত্তি, কারণ, ক্ষতি ও প্রতিকারের উপায়সমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। অতঃপর রাষ্ট্রীয় শাসক ও দায়িত্বশীলদের বিরুদ্ধাচারন করার ভয়াবহতার বিষয়ে আলোকপাত করা হয়েছে। রাষ্ট্রীয় শাসকের অধিকার, জনগনের অধিকার, শাসকের অন্যায়ের প্রতিবাদের শরঈ পন্থা এবং এ বিষয়ে সালাফে সালেহীনের নীতি ও অবস্থান উল্লেখ করা হয়েছে। 

তাকফির বা কাফির আখ্যাদানের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে, কেননা তাকফির প্রবণতাই জঙ্গিবাদে জড়িয়ে পড়ার অন্যতম মাধ্যম। তাকফিরের বিধান ও এর থেকে সতর্কীকরণের দলীলসমূহ, তাকফিরের প্রবনতা ও এর কারন, তাকফিরের দলীলের অপব্যাখ্যা ও এর খণ্ডন, তাকফির করার নিয়ম ও শর্তাবলী এবং নির্ভরযোগ্য আলেমগণের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। 

জঙ্গিবাদীদের জিহাদ এবং ইসলামী জিহাদের মধ্যে পার্থক্য তুলে ধরতে জিহাদের প্রকৃত অর্থ ও তাৎপর্য, জিহাদের বিভিন্ন স্তর, নিয়মনীতি ও শর্তাবলী বিস্তারিত দলীলসহ আলোচনা করা হয়েছে, যা সঠিকভাবে পাঠ করলে সাধারণ মুসলিমগন বিভ্রান্তি থেকে বেঁচে থাকতে সমর্থ হবেন ইনশাআল্লাহ। 

সবশেষে জঙ্গিবাদীদের বিভিন্ন যুক্তি-প্রমাণ খণ্ডন কল্পে অতি গুরুত্বপূর্ণ ৩৪টি প্রশ্নোত্তর দেয়া হয়েছে যা থেকে সাধারণ পাঠক উপকৃত হবেন বলে আশা করা যায়।

এছাড়াও লেখক গ্রন্থটির দ্বিতীয় সংস্করণের ভূমিকায় জঙ্গিবাদের বিরুদ্ধে তার ইলমী সংগ্রামের প্রামাণ্য ইতিহাস তুলে ধরেছেন, একই সাথে বইখানার উপকারিতা ও কার্যকারিতার বিভিন্ন দিক ও ইতিবৃত্ত উল্লেখ করেন, যেখানে উঠে এসেছে বহু চমকপ্রদ তথ্য। 

এ দেশে জঙ্গিবাদের উত্থানের সূচনালগ্ন থেকেই বিভিন্ন মহল থেকে আহলে হাদীস বা সালাফীদের উপর জঙ্গিবাদের অপবাদ দেয়া হয়। লেখক এর প্রকৃত কারন অনুসন্ধান করেছেন এবং এই অপবাদের যুক্তি ও দলীলভিত্তিক খণ্ডন করেছেন এ গ্রন্থে। 

এরই পরিপ্রেক্ষিতে কুখ্যাত জেএমবি প্রধান শাইখ আব্দুর রহমানের স্বহস্ত লিখিত একটি চিঠি প্রকাশ করেছেন, যা এদলের (দলত্যাগী) ধর্মীয় প্রধান সমীপে লিখা হয়েছিলো। চাঞ্চল্যকর তথ্যে ভরপুর এ চিঠিটি প্রথমবারের মত প্রকাশিত হতে যাচ্ছে গ্রন্থটির নতুন সংস্করণে। এতে রয়েছে, আহলে হাদীস সমাজ যে সূচনালগ্ন থেকেই ইসলামের নামে জঙ্গিবাদী ও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেছিলো তার প্রমাণ।

সর্বোপরি গ্রন্থটি জঙ্গিবাদের বিষয়ে ইসলামের পূর্ণাঙ্গ অবস্থান এবং জঙ্গিবাদীদের বিভিন্ন সংশয় ও অপব্যাখ্যা খন্ডনে সহায়ক হবে ইনশাআল্লাহ।

গ্রন্থটি অগ্রিম অর্ডার করতে ইহ্ইয়া-উস্ সুন্নাহ ফাউন্ডেশনে যোগাযোগ করুন।

Read Also :

Getting Info...

Post a Comment