দুনমা আন্দোলন এর ইতিহাস

আব্বাসীয় খেলাফতের পতনের পর কিছুদিন মিসরে ফাতেমীয় খেলাফত প্রতিষ্ঠা লাভ করে। তুর্কী মুসলমানরা শক্তিশালী হলে তুর্কী খেলাফতের প্রতিষ্ঠা হয় এবং ফাতেমীয় খেলাফত তুর্কী খেলাফতের মধ্যে বিলীন হয়ে যায়। এমতাবস্থায় ইহুদীদের প্রধান টার্গেটে পরিণত হয় তুর্কী খেলাফত কেন্দ্রীয় মুসলিম ঐক্য। 

এ সময় ইহুদীরা বিশ্বব্যাপী নতুন মতবাদ প্রচার করা শুরু করে। তন্মধ্যে ভাষা ভিত্তিক, অঞ্চলভিত্তিক জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ ও সমাজতান্ত্রিক মতবাদ প্রধান । 

দুনমা আন্দোলন এর ইতিহাস

এ সকল মতবাদ ভিত্তিক সৃষ্ট দল-উপদল আভ্যন্তরীণভাবে তুরস্ক সালতানাতকে দুর্বল করে দেয়। ইতোমধ্যে ইহুদী বংশোদ্ভূত খ্রিস্টান মাইকেল আফলাফের আরব ভূখণ্ড কেন্দ্রীক আরব বাথপন্থী আন্দোলন আরবদের মধ্যে চরম ভাষাভিত্তিক আন্দোলনের সূচনা করে। 

এমতাবস্থায় ইহুদী থেকে মুসলমান হওয়া শারতে শিবী তুরস্কে তুর্কী ভাষাভাষীদের মধ্যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করে। 

ফলশ্রুতিতে আরবীয় জাতীয়তাবাদ বনাম তুর্কী জাতীয়তাবাদের দ্বন্দ্বে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে তুর্কী সালতানাত ও খেলাফত বিলুপ্ত হয়। 

১৬৬৬ সালে শারতে শিবী নামক স্নানাবাসী একজন ইহুদী নিজেকে মসীহ উদ বা প্রতিশ্রুতি মসীহ দাবি করে। বিপুল সংখ্যক ইহুদী তার উপর আনে। শিবী সদলবলে সিরিয়া ও বায়তুল মুকাদ্দাস সফর করে ইস্তাম্বুলে উপস্থিত হলে খলিফা তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর শিবী ও তার অনুসারীরা ইসলাম ধর্ম গ্রহণ করায় ‘দুনমা' (প্রত্যাবর্তনকারী) পরিচয়ে পরিচিত হয়। 

এরা তুরস্কে Commite of Union & progress নামে দল গঠন করে। এ দলের সদস্যগণ তুর্কী যুবকদেরকে নিজ দলে অন্তর্ভুক্ত করে এবং তুরস্ক সালতানাতের গুরুত্বপূর্ণ পদ দখল করে। এরা তুর্কী সেনাবাহিনীতে একটি গোপন ইউনিট গঠন করে এবং ১ম বিশ্বযুদ্ধের সময়ে উক্ত ইউনিট কামাল পাশার নেতৃত্বে তুর্কী সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করে ও তুর্কী খেলাফত উচ্ছেদের মাধ্যমে নিজেরা ক্ষমতাসীন হয়। কামাল পাশা ইহুদীদের গোপন আন্দোলন ফ্রী ম্যাসন দলের সদস্য ছিল। 

ইহুদীদের নির্দেশে সে তুরস্ক থেকে ইসলাম উচ্ছেদের কর্মসূচি গ্রহণ করে। তার আমলে হাজার হাজার ধর্মীয় আলেমকে হত্যা করা হয়, কোরআন অধ্যয়ন, আরবীতে আযান ও ইসলামী শিক্ষা নিষিদ্ধ করা হয়। সে ধর্মীয় রাষ্ট্র তুরস্ককে ধর্মহীন বা তথাকথিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করে এবং আরবী নামের স্থলে তুর্কী ভাষায় জনগণের নাম রাখতে বাধ্য করে।

Read Also :

Getting Info...

Post a Comment