আধুনিক যুগের চিন্তাগত ভিত্তি বোঝার জন্য ইউরোপের মধ্যযুগ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকের লিবারেল, গণতন্ত্র এসব ভাবধারা বা দর্শনের উত্থান মূলত ইউরোপ থেকেই যেখানে চার্চের অভ্যন্তরীণ দুর্নীতি ভিন্ন মতালম্বীদের প্রতি অমানবিক নির্যাতন নিপীড়ন প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে হাজার হাজার খ্রিষ্টান নিহত।
ইউরোপের এই রক্তক্ষয়ী সংঘর্ষের ফলেই সহনশীলতার উদ্ভব তাই ধর্মকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্নকরণ অর্থ ছিল খ্রিষ্টবাদ থেকে সৃষ্ট সমস্যার সমাধান যেটা তাৎক্ষণিক ইউরোপের জরুরি প্রয়োজন হয়ে দাঁড়ায় কিন্তু মধ্যযুগে ইউরোপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঠিক বিপরীতে মুসলিমরা এক সোনালী অতীত পার করছিল বিশিষ্ট ইউরোপীয় গবেষক Paul J. Balles বলে, "মধ্যযুগে মুসলমানরা যখন অবিশ্বাস্যভাবে সভ্যতা বিনির্মাণে বিপুল অবদান রাখে তখন ইউরোপ ছিল অন্ধকারাচ্ছন্ন। জ্ঞান বিজ্ঞান চর্চার প্রতিযোগিতায় গ্রিক ও রোমান সভ্যতার ধারকগণ আরব মুসলমানদের অতিক্রম করতে পারেনি।
বরং গ্রিক বিজ্ঞানকে আরবীতে অনুবাদের মাধ্যমে মুসলমানরা যে বিশাল অবদান রেখেছে তার জন্য আধুনিক বিজ্ঞানীরা তাদের কাছে কৃতজ্ঞ" — ফলে দেখা যাচ্ছে ইউরোপের অভ্যন্তরীণ সমস্যার প্রতিষেধক হিসেবে এই চিন্তার যথার্থ হলেও মুসলিম দেশ গুলোতে এই চিন্তার প্রয়োজন পড়েনি বরং প্রাচ্য কখনোই এমন চিন্তার প্রয়োগক্ষেত্রও ছিল না।
আলোচ্য গ্রন্থটিতে লেখক এই পশ্চিমা লিবারেল সহনশীলতার উৎপত্তি তার ক্রমবিকাশ ও স্বরুপ সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন।
বই — লিবারেলিজম (দর্শন বিষয়ক)
লেখক — ড. মুহাম্মাদ বিন আহমাদ মুফতি
অনুবাদক — আবদুল করিম নোমানী
প্রকাশনী — ফাউন্টেন পাবলিকেশন্স
.jpg)