গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় বরমচাল ক্যাটেল ফার্মেটি চালুকরন শুধু কি গেইটে ঝুলানো সাইনবোর্ডেই সীমাবদ্ধ?
বিশাল আয়তনে চতুর্দিক দেয়াল করা।সাইনবোর্ডে স্পষ্ট করে লিখা প্রস্তাবিত সরকারি দুগ্ধখামার। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কিন্ত ভেতরে বেশ কয়েকটি পরিবার নির্ভিগ্নে বসবাস করছে।
তাদের এই অনুমতি কে দিলেন।এই প্রশ্ন এখন জনমনে।বেশ কয়েক বছর ধরেই অরক্ষিত ভাবেই পড়ে ছিল এই ক্যাটল ফার্মটি।ভেতরে কে বা কারা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে বসতবাড়ি। পুরোদমে চলছে ভেতরে ধান চাষ,সবজি চাষ সহ নানা ধরনের চাষাবাদ ।
জনমনে প্রশ্ন সরকারি এ গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে বসতবাড়ি তৈরি হয়। কারা এর অনুমোদন দেয়?
নাকি এর পেচনে বড় কোন খুটির জুর আছে।যার বদলে এমন হচ্ছে। শুধু কি সাইনবোর্ড ঝুলিয়ে ভেতরে চাষাবাদ করে কে বা কারা ফায়দা নিচ্ছে। এনিয়ে জরুরি ভাবে একটি অনুসন্ধানী প্রতিবেদনের জন্য অপেক্ষায় আছেন বরমচালবাসী।
