নামাযের খুশু কি?

নামাযের - সালাতের খুশু

‘খুশু’ শব্দের আভিধানিক অর্থ হলো-স্থিরতা, একাগ্রতা, নম্রতার সাথে ঝুঁকে পড়া, দমিত হওয়া, লুণ্ঠিত হওয়া। নিজের কাতরতা ও অক্ষমতা প্রকাশ করা। শরীয়তের পরিভাষায় খুশুর অর্থ- বিখ্যাত তাফসীর গ্রন্থ বয়ানুল কুরআনে লেখা হয়েছে, অন্তরের স্থিরতা থাকা। 

অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোন কল্পনাকে ইচ্ছাকৃতভাবে উপস্থিত না করা এবং অঙ্গ-প্রত্যঙ্গেও স্থিরতা থাকা অর্থাৎ অনর্থক নড়াচড়া না করা। এ থেকে আমরা বুঝতে পারলাম, নামাযে খুশু হলো নামাযীর আভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় অবস্থার সাথে সম্পর্কিত। 

নামাজের খুশু কি

আভ্যন্তরীণ খুশু যা অন্তরের স্থিরতার প্রকাশ, নামাযীর মন-আল্লাহর ভয়, শ্রেষ্ঠত্ব, প্রতাপ ও পরাক্রমের কল্পনায় ভীতসন্ত্রস্ত, কাতর ও আড়ষ্ট থাকবে। আর বাহ্যিক খুশু, যা অঙ্গ-প্রত্যঙ্গে প্রকাশিত হবে, নামাযীর অঙ্গ-প্রত্যঙ্গ বিনম্র থাকবে, কণ্ঠস্বর ভীত ও নিম্নগামী থাকবে, দৃষ্টি নত থাকবে। 

প্রবল পরাক্রমশালী কারো সামনে উপস্থিত হলে অঙ্গ-প্রত্যঙ্গে যে ভীতির চিহ্ন দেখা যায়- নামাযীর শরীরে সে চিহ্ন ফুটে উঠবে। তাই নামাযে খুশু অবলম্বন করা মানে শুধু দৈহিক দিক দিয়েই নয় বরং শরীর এবং মন-মস্তিষ্ক উভয়টিই আল্লাহর সামনে দীন-হীন হয়ে ঝুঁকে পড়বে।

আল্লাহর মহত্ত্ব, শ্রেষ্ঠত্ব ও প্রতাপে মনে ভয়ের সঞ্চার করবে। ফলে অন্তর থেকে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য সবকিছুর কল্পনা দূরীভূত হবে। শুধুমাত্র আল্লাহর ধ্যানেই অন্তর কেন্দ্রীভূত থাকবে এবং শরীরেও নামাযের জন্য প্রয়োজনীয় কাজ ব্যতীত অন্য কোন কাজ থাকবে না ।

Read Also :

Getting Info...

Post a Comment