নোটিফিকেশন চেক করতে গিয়ে নিউজফিডে হারিয়ে গেছি...
এক ঘণ্টার জন্য পড়তে বসে তিন ঘণ্টা ঘুমিয়ে ফেলেছি...
জরুরী একটা কাজ করতে গিয়ে গেমসে ডুবে গেছি...
এভাবে গুরুত্বপূর্ণ অনেক কাজই করতে গিয়ে আরেকটি কাজ এসে হাজির হয় আমাদের সামনে। তখন মূল কাজটা আর ঠিকভাবে করা হয় না। বা করা হলেও যথাসময়ে শেষ করতে পারি না। এভাবে কত লক্ষ্য, কত স্বপ্নই যে অপূর্ণ থেকে যায়, তার হিসেব নেই। কিন্তু কেন? কেন আমাদের মন এভাবে বার বার বিক্ষিপ্ত হয়ে পড়ে? কেন আমরা মনোযোগ হারিয়ে ফেলি?
ডোপামিনের ফাঁদে পড়ে। বর্তমান দুনিয়ায় তথ্যপ্রযুক্তির এত এত ব্যাপকতা যে, আমাদের মস্তিষ্ক সর্বক্ষণ ব্যস্ত থাকে বিভিন্ন প্রলোভন দিয়ে। একটি শেষ হবার আগেই নতুন আরেক প্রলোভন এসে হাজির হয়।
এই প্রলোভনের মাধ্যমেই কর্পোরেট দুনিয়া ব্যবসা করে। এটা তাদের কাজ। কিন্তু নিজেদের ওপর নিয়ন্ত্রণ না থাকায় আমরা হারাই জীবনের সবচেয়ে দামী সুযোগগুলো। নষ্ট করি মহামূল্যবান সময়গুলো।
এজন্যই আপনাকে মস্তিষ্কের ডোপামিনকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। মস্তিষ্কের ডোপামিন নিউরোট্রান্সমিটারের ফাঁদে ফেলে আমাদের যে ক্ষতি করা হচ্ছে, তা কাটিয়ে উঠবার জন্য চমৎকার কিছু রাস্তা দেখিয়েছেন থিবো মেরিস। তার ওয়ার্ল্ড বেস্ট সেলিং বই 'ডোপামিন ডিটক্স' সেসব রাস্তাগুলো নিয়েই লেখা।
এতে আপনি পাবেন নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করার ম্যাপ। গুরুত্বপূর্ণ সময়গুলোতে ফোকাস ধরে রাখা, গড়িমসি থেকে রক্ষা, মোটকথা আপনার জীবনকে লক্ষ্যকেন্দ্রিক করতে যত উপায় উপকরণ আছে, এই বইতে পেয়ে যাবেন।
