দেশে রিজার্ভের পরিমান কমছে!
ডলারের দাম খোলা বাজারে ১১২.৫! আমদানি নির্ভর দেশের জন্য এটা একটা বিপদজনক সময়!
এর ফলাফল এর মধ্যেই কিছুটা টের পাচ্ছি সবাই। লোডশেডিং, জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি এর সাথে আজকে খবরে আসলো দেশে জ্বালানির রিজার্ভ ১মাসেরও কম!
অনেক ফিলিং স্টেশন চাহিদার তুলনায় সরবরাহ করতে পারছেনা দেখে দিনের কিছু সময় বন্ধ রাখছে; গাড়ি, মোটরসাইকেলে ট্যাংক ফুল করে অকটেন দিচ্ছেনা! দেশ চালানো সহজ কাজ না!
যতই ট্রল করেন আর দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে বলে মজা করেন বা শ্রীলঙ্কা হবেনা বলে ওভার কনফিডেন্ট থাকেন এসময় সবারই ভবিষ্যৎ চিন্তা করে মিতব্যয়ী হওয়া উচিত। বিদ্যুৎ, গ্যাস, যাতায়াত এর ব্যবহার সতর্কতার সাথে করা উচিত। অপচয় বন্ধ করা উচিত। অযথা অযাচিত খাওয়া দাওয়া ফুর্তি না করে মিতব্যয়ী হোন।
আবার একই সাথে যে রিকশা ওয়ালা রিকশা চালাচ্ছে, যে পরিশ্রম করছে তাকে তার প্রাপ্য মজুরীর সাথে কিছু অতিরিক্ত টাকা দিন। সমষ্টিগত ভাবে চেষ্টা না করলে সমষ্টিগত ভাবেই ভুগতে হবে!
