প্রশ্নসমূহ নিচে উল্লেখ করা হলো।
১। কেমন জীবনসঙ্গী পছন্দ করেন?
২। অবসর সময়ে কী করেন?
৩। স্ত্রীর অধিকার বলতে কী বুঝেন?
৪। স্ত্রী বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, তাই মাঝেমধ্যে সেই কাজে বের হতে হয়। এক্ষেত্রে
আপনার কেমন ভূমিকা থাকবে?
৫। স্বামীর আনুগত্য করা বলতে কী বুঝেন?
৬। নামাজ পড়েন কিনা, পাঁচ ওয়াক্ত পড়া হয়?
৭। রাস্তায় আজান হয়ে গেলে কী করেন? ধরুন, বাসা বেশ দূরে।
৮। ইসলামী বই পড়া হয়? তাফসীর-হাদীস?
৯। বিয়ে বলতে কী বুঝেন?
১০। ধরুন, আপনার মনে হচ্ছে আপনি প্রাপ্য অধিকার আপনি পাচ্ছেন না। সেক্ষেত্রে কী
করেন? মানে, আপনার প্রতিক্রিয়া কেমন হয়?
১১। অপর ব্যক্তি আপনার মতামত বুঝছে না বা সমর্থন করছে না। সেক্ষেত্রে কী করেন?
১২। আপনি কি নিজেকে পরিবারের কর্তা মনে করেন? মানে, পারিবারিক সিদ্ধান্ত নেয়ার
সময় কি শুধু আপনিই মতামত দেন, নাকি সম্মিলিতভাবে নেন?
১৩। ধরুন, আপনার বৃদ্ধ মা-বাবা আছে। আপনার স্ত্রীর বক্তব্য হলাে, “আপনার মা-বাবাকে
দেখা আমার দায়িত্ব নয়।' তখন আপনার মতামত কী হবে?
১৪। অনেক স্ত্রীর রাগের সময় মাথা ঠিক থাকে না, ঘর মাথায় তুলে নেয়। তবে রাগ ঠাণ্ডা
হলে সব ভুলে যায়। এমন ব্যক্তির ব্যাপারে আপনার বক্তব্য কী?
১৫। রেগে গেলে ধ্বংসাত্মক কিছু করে বসেন না তাে?
